Home জাতীয় শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
জাতীয়

শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি

Share
Share

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় দফা দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইএবি ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম লিখিত বক্তব্যে এসব দাবি জানান।
তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই নয়, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকা।”

এ সময় তিনি ছয়টি দাবি তুলে ধরেন—
১. ক্ষতিগ্রস্ত পণ্যের বিমা দাবি দ্রুত নিষ্পত্তি।
২. বিমাবিহীন পণ্যের ক্ষতিপূরণে সরকারি বিশেষ তহবিল গঠন।
৩. নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজ আধুনিকায়ন ও সম্প্রসারণ।
৪. ওষুধ শিল্পের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম স্থাপন।
৫. নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন।
৬. গুদাম ব্যবস্থাপনাকে অটোমেটেড ও আধুনিক প্রযুক্তিনির্ভর করা।

মোহাম্মদ হাতেম আরও বলেন, আন্তর্জাতিক ক্রেতারা এখন বাংলাদেশের রফতানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার...

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...