Home আঞ্চলিক সাটুরিয়ায় ডোবা থেকে প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাটুরিয়ায় ডোবা থেকে প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার

Share
Share

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকায় বাড়ির সামনের ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯৫) নামে এক প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছেলে ঝন্টু রাজবংশী জানান, রোববার রাত ১টার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করেন। সকালে ডোবার পানিতে মায়ের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মী রাজবংশী প্রায় পাঁচ বছর ধরে প্যারালাইজড অবস্থায় ছিলেন এবং হাঁটতে পারতেন না। তাই তার ডোবার কাছে গিয়ে পড়ে যাওয়া অসম্ভব বলে মনে করছেন তারা।

নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী বলেন, “আমার মা দুই বছর ধরে আমার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে ছিলেন। তিন ভাইয়ের কেউ মায়ের ভরণপোষণ করত না। আট দিন আগে বড় ভাই রঞ্জিত এসে মাকে নিয়ে যায়, আর এখন এমন পরিণতি।” এলাকার বাসিন্দারা বলছেন, বৃদ্ধার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে তাদের সন্দেহ।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন বলেন, “ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। দ্রুত মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লায় চাচার কছে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার চাচাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির...

মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান, ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী গ্রেপ্তার

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

Related Articles

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় বাস ও...

আজ পয়লা আষাঢ়: বর্ষার আগমনে প্রকৃতিতে নতুন সুর

আল আমিন খোকন, রাজবাড়ী গ্রীষ্মের তপ্ততা পেরিয়ে আজ নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ...

বর্ষা এলেই বাড়ে ভয়, উৎকণ্ঠায় টেকনাফ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষ

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বর্ষা মৌসুম শুরু হলেই কক্সবাজারের টেকনাফের পাহাড় ও...

ডিজিটাল যুগে গণমাধ্যমের নৈতিক চর্চা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা, পেশাদারিত্ব এবং...