Home জাতীয় কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়তি ফ্লাইট চার্জ মওকুফের ঘোষণা
জাতীয়দুর্ঘটনা

কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়তি ফ্লাইট চার্জ মওকুফের ঘোষণা

Share
Share

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে, ক্ষতিগ্রস্তদের জন্য আগামী তিন দিনের অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ করেছে সরকার।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল বিমানবন্দরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “বিমানবন্দরে আগুনের ঘটনায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এখানে কারও কোনো অবহেলা বা ব্যত্যয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগগুলোকেও আমলে নেওয়া হয়েছে।” উপদেষ্টা জানান, আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন “কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে”।

বিজিএমইএ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, এখন থেকে শুক্র ও শনিবারও আমদানি পণ্য ছাড় করা যাবে। ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিকল্প হিসেবে তৃতীয় টার্মিনালে এসব পণ্য অস্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় শোভাযাত্রা, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মোংলা...

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২১ জুন) জেলা...

Related Articles

উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক...

জামালপুরে পড়ে থাকা লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি...

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

মো : ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ...

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী...