Home আঞ্চলিক পদ্মা নদীতে ভেসে এলো অজ্ঞাত শিশুর লাশ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পদ্মা নদীতে ভেসে এলো অজ্ঞাত শিশুর লাশ

Share
Share

ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মার চর কবিরপুর খেয়া ঘাট এলাকায় রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা নদী থেকে ভেসে আসা এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধারকারীরা ঘটনাটি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানান।

স্থানীয়রা জানান, শিশুটির বয়স আনুমানিক ছয় থেকে সাত বছরের মতো। তার পরনে সাদা স্যান্ডো গেঞ্জি এবং কমলা হাফ প্যান্ট ছিল। ডান পায়ের গোড়ার উপরে কালো কাপড় পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়। চৌকিদার হজরত চৌধুরী প্রথমে নদী থেকে লাশটি দেখতে পান। ওই সময় পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকরা নদী ভাঙন রোধে বালিভর্তি জিওব্যাগ ফেলার কাজ করছিলেন। পরে শ্রমিকদের সহায়তায় লাশটি নদী থেকে পাড়ে তোলা হয়।

নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মোস্তফা জানিয়েছেন, মৃত শিশুটিকে কেউ চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, লাশটি রাজবাড়ীর মজলিসপুর, ধোলাই বা দৌলতদিয়া এলাকা থেকে ভেসে এসেছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় শোভাযাত্রা, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মোংলা...

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২১ জুন) জেলা...

Related Articles

বান্দরবানের লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, কক্সবাজার বান্দরবানের লামায় পুষ্টি কার্যক্রম আরও জোরদার ও সমন্বিতভাবে বাস্তবায়নের...

উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক...

জামালপুরে পড়ে থাকা লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি...

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

মো : ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ...