Home জাতীয় আইন-বিচার র‍্যাব বিলুপ্তির আহ্বান- প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি
আইন-বিচারজাতীয়

র‍্যাব বিলুপ্তির আহ্বান- প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

Share
Share

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চিঠি দিয়েছে। একই সঙ্গে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও অনুলিপি পাঠানো হয়েছে।

সোমবার হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফোর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে ও সিভিকাসসহ মোট নয়টি সংগঠন যৌথভাবে এই চিঠি দেয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের সামনে রাজনৈতিক ও প্রশাসনিক নানা চ্যালেঞ্জ থাকলেও এটি মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সংগঠনগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নিরাপত্তা বাহিনীর নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।

চিঠিতে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে ঘটনার মাত্রা কমলেও রাজনৈতিক প্রতিপক্ষকে আটক, সাংবাদিকদের ওপর চাপ এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনগুলো একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করে প্রয়োজনীয় আইনগত ও নীতিগত সংস্কারের সুপারিশও করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আসামির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল গাঁজা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির জন্য স্বজনের দেওয়া পাউরুটির ভেতর থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করেছে...

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক দিনমজুর বাবা। রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র...

Related Articles

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর...

১২ বছর প্রবাস জীবনের পর কিডনি রোগে আক্রান্ত জামালকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী-সন্তান

যে স্ত্রী ও সন্তনদের মুখে হাসি ফোটাতে দীর্ঘ ১২টি বছর প্রবাসে মাথার...

ঝালকাঠিতে গভীর রাতে খোলা ভূমি অফিস: ঘুস বাণিজ্য ও অনিয়মের অভিযোগে

নির্ধারিত অফিস সময় পেরিয়ে গভীর রাতে আলো জ্বলছে সরকারি দপ্তরে, ভেতর থেকে...

পটুয়াখালীতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: প্রশাসনিক তদন্তের আশ্বাস

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটে এইচএসসি (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র...