Home জাতীয় দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে
জাতীয়

দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে

Share
Share

রোববার (১২ অক্টোবর) থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। টিকা পেতে জন্মসনদ থাকা বাধ্যতামূলক নয়। টিকা বিতরণের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জোট গ্যাভি-র মাধ্যমে টাইফয়েডের টিকা পেয়েছে বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, “টাইফয়েডের টিকা সম্পূর্ণ নিরাপদ। নেপাল ও পাকিস্তানসহ আরো আটটি দেশে এটি ব্যবহৃত হয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।”

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বাংলাদেশের শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ অন্য দেশের তুলনায় বেশি। ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ সার্ভে ২০২১’ অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং প্রায় ৮ হাজার মানুষ মারা যান। আক্রান্তদের ৬৮ শতাংশ শিশু।

এই পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা দিতে প্রথমবারের মতো জাতীয় স্তরে ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, এক মাসের মধ্যে প্রায় ৫ কোটি শিশুকে টিকার আওতায় আনা এটাই দেশের ইতিহাসে প্রথম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...

বিনিয়োগ ও রাজস্ব আহরণ নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা–স্বাস্থ্য...