Home আঞ্চলিক সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

Share
Share

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গরুবোঝায় ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে থানার পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে নওগাঁ হাটের দিকে একটি গরুবোঝায় ভটভটি বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...