Home আঞ্চলিক স্বামী মোবাইল না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

স্বামী মোবাইল না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

Share
Share

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর কাছে মোবাইল ফোন কেনার বায়না ধরে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আইরিন জাহান (২২) নামে এক গৃহবধূ।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বথুয়াবাড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আইরিন ওই গ্রামের সাদিক হাসানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দম্পতি ঢাকার আশুলিয়ার কাঠগাড়া এলাকায় বসবাস করতেন। স্বামী সাদিক অটোভ্যান চালাতেন, আর আইরিন গৃহিণী ছিলেন। কয়েক মাস ধরে তিনি স্বামীর কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার অনুরোধ জানাচ্ছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সাদিক তা করতে পারেননি।

মঙ্গলবার বিকেলে সাদিক কাজের জন্য বাইরে গেলে আইরিন নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে রাতেই স্বামী মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

সিরাজগঞ্জ সলঙ্গায় পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্য আটক

আবু হানিফ,সিরাজগঞ্জ দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর হাটিকুমরুল এলাকায় আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...