Home জাতীয় অপরাধ মেনন-পলকসহ চারজনকে নতুন মামলায় গ্রেফতার
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

মেনন-পলকসহ চারজনকে নতুন মামলায় গ্রেফতার

Share
Share

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার বনানীতে মো. শাহজাহান হত্যার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী ও সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

সকালে কারাগারে থাকা অবস্থায় চার আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াছির আরাফাত তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে এক বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন স্থানীয় এক কারখানার কর্মী মো. শাহজাহান। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে গুলিবর্ষণ করে। এতে শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। চারদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এরপর ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বেগম বনানী থানায় শেখ হাসিনাসহ ৯৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে।

তদন্ত কর্মকর্তা জানান, মামলার প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালতের আদেশে চারজনকেই এখন শাহজাহান হত্যা মামলার আনুষ্ঠানিক আসামি হিসেবে গণ্য করা হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...