Home আন্তর্জাতিক অল্পের জন্য ‘বেঁচে যান’ মোজতবা খামেনি, ফাঁস হওয়া অডিওতে রোমহর্ষক তথ্য
আন্তর্জাতিক

অল্পের জন্য ‘বেঁচে যান’ মোজতবা খামেনি, ফাঁস হওয়া অডিওতে রোমহর্ষক তথ্য

Share
অল্পের জন্য ‘বেঁচে যান’ মোজতবা খামেনি
Share

ইরানের সদ্য নিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ভয়াবহ হত্যাকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর হাতে আসা একটি অডিও রেকর্ড অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে চালানো এক সমন্বিত হামলায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হলেও মোজতবা খামেনি অলৌকিকভাবে বেঁচে যান।

নিহত আলী খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেনির একটি অডিও বার্তায় এই রোমহর্ষক ঘটনার বর্ণনা পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে খামেনির প্রধান বাসভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশেষায়িত হামলা চালানো হয়। হামলার মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত প্রয়োজনে ভবন থেকে বের হওয়ায় ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি প্রাণে বেঁচে যান। তবে ওই বিস্ফোরণেই তাঁর স্ত্রী জোহরা হাদ্দাদ আদেল ও তাঁদের পুত্র তাৎক্ষণিকভাবে নিহত হন।

মাজাহের হোসেনির বর্ণনা অনুযায়ী, হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের দেহ শনাক্ত করাও দুঃসাধ্য হয়ে পড়েছিল। তিনি দাবি করেন, ইরানের সামরিক প্রধান মোহাম্মদ শিরাজির দেহ ছিন্নভিন্ন হয়ে ‘কয়েক কেজি মাংসে’ পরিণত হয়। এ ছাড়া খামেনির জামাতা মেসবাহ আল-হুদা বাঘেরি কানির দেহ পাওয়ার সময় দেখা যায় তাঁর মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। তবে অপর ভাই মোস্তফা খামেনি ও তাঁর স্ত্রী সে সময় নিকটবর্তী স্থানে থাকলেও অক্ষত অবস্থায় ফিরে আসতে সক্ষম হন।

এই অডিও রেকর্ডটি গত ১২ মার্চ তেহরানে এক গোপন বৈঠকে দেওয়া হোসেনির জবানবন্দি বলে জানা গেছে। যদিও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, তবে টেলিগ্রাফের প্রতিবেদনটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই তথ্য ফাঁস হওয়াকে তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার চরম বিপর্যয় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;