Home আন্তর্জাতিক যুক্তরাজ্যের কেন্টে মেনিনজাইটিস আতঙ্ক: বিশ্ববিদ্যালয় ও তিন স্কুলে দুই তরুণের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১১
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের কেন্টে মেনিনজাইটিস আতঙ্ক: বিশ্ববিদ্যালয় ও তিন স্কুলে দুই তরুণের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১১

Share
Share

যুক্তরাজ্যের কেন্ট অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মেনিনজাইটিসের ( মস্তিষ্কের স্থায়ী ক্ষতি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া ) আকস্মিক প্রাদুর্ভাব গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একটি বিশ্ববিদ্যালয় ও তিনটি স্কুলে ছড়িয়ে পড়া এই সংক্রমণে এখন পর্যন্ত দুই তরুণ প্রাণ হারিয়েছে এবং আরও অন্তত ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রাদুর্ভাবের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু: বিশ্ববিদ্যালয় ও স্কুল- সবচেয়ে গুরুতর পরিস্থিতির মুখোমুখি হয়েছে কেন্ট বিশ্ববিদ্যালয়,যেখানে মৃতদের একজন শিক্ষার্থী ছিলেন। অপরদিকে, ফেভারশামের কুইন এলিজাবেথ গ্রামার স্কুল-এর ষষ্ঠ বর্ষের এক ছাত্রীও এই রোগে মারা গেছেন।

এছাড়া ক্যান্টারবারির সাইমন ল্যাংটন গ্রামার স্কুল ফর বয়েজএবং অ্যাশফোর্ডেরনর্টন ন্যাচবুল স্কুল—এই দুই প্রতিষ্ঠানও নিশ্চিত করেছে যে তাদের ১৩তম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে অন্তত একজন করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য সংস্থা UK Health Security Agency (UKHSA) জানিয়েছে, ১৩ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ১৩টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে দুটি মৃত্যুর ঘটনা ।

শোকের ছায়া: এক প্রতিভাবান তরুণীর বিদায়
ফেভারশামের স্কুল শিক্ষার্থী জুলিয়েটের মৃত্যুতে পুরো শিক্ষা সম্প্রদায়ে নেমে এসেছে শোকের ছায়া। স্কুল কর্তৃপক্ষ তাকে একজন মেধাবী, সহানুভূতিশীল এবং প্রাণবন্ত শিক্ষার্থী হিসেবে বর্ণনা করেছে।
প্রধান শিক্ষিকা অ্যামেলিয়া ম্যাকিলরয় বলেন, জুলিয়েট শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, বরং তিনি ছিলেন বিদ্যালয়ের এক উজ্জ্বল নক্ষত্র—যার ইতিবাচক মনোভাব ও আন্তরিকতা সবাইকে অনুপ্রাণিত করত। সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক তাকে বিশেষ করে তুলেছিল।তার পরিবারও গভীর শোক প্রকাশ করেছে। জুলিয়েটের বাবা জানান, এই বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

ক্যাম্পাসে আতঙ্ক ও সতর্কতা-প্রাদুর্ভাবের খবর ছড়িয়ে পড়ার পর কেন্ট বিশ্ববিদ্যালয়
-এর ক্যান্টারবারি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সোমবার সকালে ক্যাম্পাসে অ্যান্টিবায়োটিক সংগ্রহের জন্য দীর্ঘ সারি দেখা যায়। স্বাস্থ্য সংস্থা, সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সরাসরি যোগাযোগ করে অ্যান্টিবায়োটিক গ্রহণের নির্দেশ দেয়। একই সঙ্গে যারা ঝুঁকিতে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, তাদেরও সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সেমিস্টারের পাঠদান ইতোমধ্যে শেষ হয়েছে এবং পরীক্ষা চলছে। পরিস্থিতি বিবেচনায় এই সপ্তাহের সকল মূল্যায়ন অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রায় ১,৭০০ শিক্ষার্থীকে প্রভাবিত করবে। তবে ক্যাম্পাস খোলা থাকবে এবং এটি কোভিড-১৯ লকডাউনের মতো পরিস্থিতি নয় বলে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া: আতঙ্ক ও আশ্বাস এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আতঙ্কিত হলেও অনেকেই বিশ্ববিদ্যালয়ের দ্রুত পদক্ষেপে আশ্বস্ত বোধ করছেন। একজন আন্তর্জাতিক শিক্ষার্থী জানান, তার পরিবার তাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তিনি আস্থা রাখছেন। অন্য একজন শিক্ষার্থী বলেন, “এটি অনেকটা কোভিড পরিস্থিতির মতো মনে হলেও, আমরা চাই সবাই নিরাপদ থাকুক—এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সম্ভাব্য সংক্রমণস্থল: নাইটক্লাব সংযোগ- UKHSA জানিয়েছে, আক্রান্তদের মধ্যে কয়েকজন ক্যান্টারবারির জনপ্রিয় নাইটক্লাব Club Chemistry-এ গিয়েছিলেন। বিশেষ করে ৫, ৬ এবং ৭ মার্চ সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের ঝুঁকিতে ধরা হচ্ছে। এই তিন দিনে ক্লাবটিতে ২,০০০-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এর মালিক। ফলে এখন সম্ভাব্য সংক্রমিতদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে অ্যান্টিবায়োটিক সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

মেনিনজাইটিস: মারাত্মক সংক্রমণ- মেনিনজাইটিস সাধারণত মেনিনগোকক্কাল ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, যা মস্তিষ্ক ও মেরুদণ্ডের আবরণে প্রদাহ সৃষ্টি করে। এই সংক্রমণ দ্রুত রক্তে ছড়িয়ে সেপসিসে রূপ নিতে পারে, যা জীবনহানির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, শিশু, কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।

লক্ষণ ও সতর্কতা- স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে, নিম্নলিখিত উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসা নিতে হবে—
• হঠাৎ জ্বর
• তীব্র মাথাব্যথা
• ঘাড় শক্ত হয়ে যাওয়া
• বমি ও ডায়রিয়া
• শরীরে ফুসকুড়ি
• আলোতে অস্বস্তি
• ঠান্ডা হাত-পা
• বিভ্রান্তি বা খিঁচুনি
• অতিরিক্ত ঘুমঘুম ভাব
এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও তদন্ত- এলাকার সংসদ সদস্য হেলেন হোয়াটলি এই ঘটনাকে “একটি বড় ধাক্কা” হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দ্রুত তদন্ত ও পরিষ্কার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন এবং দ্রুত স্পষ্ট তথ্য পাওয়ার আশা করছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষের পদক্ষেপ- UK Health Security Agency জানিয়েছে, কেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬,০০০ শিক্ষার্থীর কাছে পরামর্শপত্র পাঠানো হয়েছে, যাতে লক্ষণ, চিকিৎসা পদ্ধতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
তবে সবাইকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না—শুধুমাত্র আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরই এই ওষুধ সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন স্ট্রেইন এই প্রাদুর্ভাবের জন্য দায়ী তা নিশ্চিত করা যায়নি।

কেন্ট অঞ্চলে এই মেনিনজাইটিস প্রাদুর্ভাব আবারও স্মরণ করিয়ে দিয়েছে, সংক্রামক রোগ কত দ্রুত ছড়াতে পারে এবং কতটা মারাত্মক হতে পারে। বিশেষ করে তরুণদের মধ্যে এই রোগের বিস্তার স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধি। স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেওয়াই হতে পারে জীবন রক্ষার প্রধান উপায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শারজায় সিলেট এফসি-কে হারিয়ে স্বাধীনতা গোল্ডকাপ ঘরে তুলল চট্টগ্রাম এফসি

​সংযুক্ত আরব আমিরাতের শারজায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো ফাইনাল। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে শারজাহ ওয়ান্ডারার্স...

গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর একে একে জামিনে বেরিয়েছেন শীর্ষ সন্ত্রাসীরা। ২০২৪ সালের আগস্টেই তিনজন ও পরে আরও...

Related Articles

অস্ট্রিয়ায় শিশুখাদ্যে বিষ মিশিয়ে ব্ল্যাকমেইল, অভিযুক্ত গ্রেফতার

শিশুখাদ্যে প্রাণঘাতী বিষ মিশিয়ে একটি বহুজাতিক কোম্পানিকে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর ঘটনায় অস্ট্রিয়ায়...

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ পেন্টাগনের: ট্রাম্প-মেৎর্স দ্বন্দ্বে টালমাটাল ন্যাটো জোট

দীর্ঘদিনের ঘনিষ্ঠ ন্যাটো মিত্র জার্মানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেশটি...

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি বিমান হামলা: শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই লেবাননের বিভিন্ন অঞ্চলে...

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন...