Home অর্থনীতি ঈদ বোনাস না পাওয়া ৩১ শতাংশ কারখানায় উদ্বেগ বাড়ছে
অর্থনীতিজাতীয়পোশাকশিল্প

ঈদ বোনাস না পাওয়া ৩১ শতাংশ কারখানায় উদ্বেগ বাড়ছে

Share
Share

সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের অন্তত ৩১ শতাংশ তৈরি পোশাক কারখানা এখনও শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি বলে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, একইসঙ্গে প্রায় ১২ শতাংশ কারখানা ফেব্রুয়ারি মাসের বেতনও পরিশোধ করতে পারেনি।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা, গাজীপুর, আশুলিয়া-সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও ময়মনসিংহ—এই ছয়টি শিল্পাঞ্চলে মোট ৩ হাজার ৪২৯টি গার্মেন্টস কারখানা রয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৪টি কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেছে, তবে ঈদ বোনাস দিয়েছে মাত্র ২ হাজার ৩৮৮টি কারখানা। অর্থাৎ, ৮৭ দশমিক ৮৯ শতাংশ কারখানা বেতন পরিশোধ করলেও বোনাস দিয়েছে ৬৯ দশমিক ২ শতাংশ।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন ও বোনাস পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, তাদের ওপর চাপ অব্যাহত রাখা হয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রম মন্ত্রণালয় ফেব্রুয়ারি মাসের বেতন ৯ মার্চ এবং বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের কঠোর সময়সীমা নির্ধারণ করেছিল।

এদিকে, রপ্তানিমুখী কারখানাগুলোর জন্য এক মাসের সমপরিমাণ মজুরি ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকও একটি প্রজ্ঞাপন জারি করে। তবুও কিছু কারখানায় অর্থ পরিশোধে বিলম্ব দেখা যাচ্ছে।

শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন জানিয়েছেন, সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হলেও কিছু বিচ্ছিন্ন সমস্যা দেখা দিতে পারে। তিনি বলেন, ‘কারখানার সংখ্যা অনেক বেশি। এক শতাংশ কারখানায়ও যদি সমস্যা হয়, সেটি কয়েকটি কারখানায় রূপ নেয়। এমনকি পাঁচটি কারখানার শ্রমিক রাস্তায় নামলেও বড় ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

তিনি আরও জানান, শ্রম মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সক্রিয় রয়েছে।

অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, আশুলিয়া ও সাভারের ৬৮৯টি কারখানার মধ্যে ৬০৭টি বেতন এবং ৪৬৯টি বোনাস দিয়েছে। গাজীপুর ও টঙ্গীতে ১ হাজার ১৯৬টির মধ্যে ১ হাজার ৬৪টি কারখানা বেতন পরিশোধ করলেও প্রায় ৮৫০টি বোনাস দিয়েছে। ঢাকায় ৫২২টির মধ্যে ৪৩৬টি বেতন ও ৩৬০টি বোনাস দিয়েছে।

নারায়ণগঞ্জে ৩৯৫টি কারখানার মধ্যে ৩৪৯টি বেতন এবং ২৭২টি বোনাস পরিশোধ করেছে। চট্টগ্রামে ৪৮৭টির মধ্যে ৪৩৩টি বেতন ও ৩৪০টি বোনাস দিয়েছে। ময়মনসিংহে ১৪০টির মধ্যে ১২৫টি কারখানা বেতন এবং ৯৮টি বোনাস পরিশোধ করেছে।

এর আগে ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে ঝুঁকিপূর্ণ কারখানাগুলোতে মালিক-শ্রমিক-সরকারের ত্রিপক্ষীয় সংলাপের সুপারিশ করা হয়। পাশাপাশি পোশাক শিল্পাঞ্চলে নজরদারি জোরদার এবং ব্যাংকিং সময়সীমা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, বকেয়া বেতন ও বোনাস না পেলে শ্রমিকরা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলনে নামতে পারেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শারজায় সিলেট এফসি-কে হারিয়ে স্বাধীনতা গোল্ডকাপ ঘরে তুলল চট্টগ্রাম এফসি

​সংযুক্ত আরব আমিরাতের শারজায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো ফাইনাল। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে শারজাহ ওয়ান্ডারার্স...

গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর একে একে জামিনে বেরিয়েছেন শীর্ষ সন্ত্রাসীরা। ২০২৪ সালের আগস্টেই তিনজন ও পরে আরও...

Related Articles

ড. ইউনূসের এক বছরে ৪৯৬ সাংবাদিক নির্যাতন, জামিন পাচ্ছেন না অনেকেই

২৪-এর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের হলে রাষ্ট্রক্ষমতায় আসে ড. ইউনূস...

মৌলভীবাজারে মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে।...

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু...

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার হোসেন

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সিডনির মেডিক্যাল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন...