Home আন্তর্জাতিক তুর্কি ড্রামা দেখে ইসলাম গ্রহণ করলেন মার্কিন নারী
আন্তর্জাতিকইসলামধর্ম ও জীবনবিনোদন

তুর্কি ড্রামা দেখে ইসলাম গ্রহণ করলেন মার্কিন নারী

Share
Share

জনপ্রিয় তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে বসবাসরত এক নারী, জুলিয়েটা লোরেঞ্জা মার্টিনেজ। ঐতিহাসিক ঘটনাপ্রবাহভিত্তিক এ সিরিজটি নির্মাণ করেছে তুরস্কের খ্যাতনামা প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ মঙ্গলবার (৭ অক্টোবর) জানিয়েছে, বোজদাগ ফিল্ম এক বিবৃতিতে জানায়, সিরিজটি দেখার সময় তুর্কি সংস্কৃতি ও ইসলামী ইতিহাসের প্রতি গভীর আগ্রহ জন্মে মার্টিনেজের মধ্যে। সেই আগ্রহ থেকেই তিনি ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করেন এবং পরবর্তীতে মুসলিম হন।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “করোনা মহামারির সময় আমি তুর্কি টিভি সিরিজ দেখা শুরু করি। ‘কুরলুস উসমান’-এর গল্প, ইতিহাস ও ইসলামের উপস্থাপন আমাকে গভীরভাবে নাড়া দেয়। এর আগে ইসলাম সম্পর্কে এত কিছু জানতাম না। সিরিজটি দেখেই কোরআন পড়ার আগ্রহ জাগে আমার। উসমান দেখার দুই বছর পর আমি শাহাদা পাঠ করে মুসলিম হই।”

ইসলাম গ্রহণের পর তিনি তুরস্ক সফর করেন এবং ইস্তাম্বুলে ‘কুরলুস উসমান’ সিরিজের শুটিং সেট, কায়ি উপজাতি ক্যাম্পসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। তিনি এ সফরকে নিজের জীবনের একটি “আবেগঘন ও আত্মিক অভিজ্ঞতা” হিসেবে বর্ণনা করেন।
মার্টিনেজ বলেন, “আমি যেন নতুন জীবন পেয়েছি। “আমি এই জীবনকে ভালোবাসি, এবং ইসলাম গ্রহণ আমার জন্য আলোর পথ উন্মোচন করেছে।”

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজির জীবন ও ইসলামি সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত। সিরিজটি বিশ্বের বহু দেশে অনুবাদ হয়ে প্রচারিত হয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সুশান্ত সিং মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক আলোচনায় আসেন বলিউড...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের...