Home আঞ্চলিক নাটোরে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির শ্রমিক নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নাটোরে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির শ্রমিক নিহত

Share
Share

নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাকচাপায় প্রাণ কোম্পানির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম দিদারুল ইসলাম (৪০)। তিনি নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা এবং নাটোরে প্রাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাইসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে নাটোর-রাজশাহী মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে প্রশাসনের অনুরোধে পরিস্থিতি শান্ত হলে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।”

অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং, সড়কের ত্রুটি এবং পথচারী ও বাইসাইকেল আরোহীদের সচেতনতার অভাবকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, দুর্ঘটনা কমাতে সড়ক ব্যবস্থাপনায় কড়াকড়ি নজরদারি, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের প্রশিক্ষণ জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলায় নিজ স্ত্রীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে। পরবর্তীতে এই...

কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার

ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর দেশটির তিন বৈমানিককে গোপনে আটক রাখার অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে কাতার। তেহরানের উত্থাপিত এই দাবি সরাসরি খারিজ...

Related Articles

ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় ও অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে প্রকাশ্যে লাইসেন্স করা...

মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে এক শিক্ষকের মর্মান্তিক...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে নিজেদের...

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...