Home জাতীয় অপরাধ সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড
অপরাধ

সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড

Share
Share

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করেছে সরকার। নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা, প্রয়োজনে উভয় দণ্ড দেওয়া যাবে।

শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর আওতায় বিশেষভাবে অনলাইনভিত্তিক জুয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সাইবার স্পেসে প্রতারণা ও জালিয়াতি দেশের সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। বিশেষ করে অনলাইন বেটিং, ক্যাসিনো সাইট ও অ্যাপভিত্তিক জুয়ার মাধ্যমে বিপুল অর্থ দেশ থেকে পাচার হচ্ছে। এ কারণে আইন প্রয়োগকারী সংস্থাকে সক্রিয় করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধ করলে শুধু অপরাধী নয়, অপরাধে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বিচারের আওতায় আনা হবে। প্রয়োজনে বিদেশি সার্ভারভিত্তিক জুয়া ও প্রতারণার সাইট বন্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, নতুন আইনের কার্যকর প্রয়োগ হলে সাইবার জগতের জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তিনি। তবে তাঁর জীবনের লক্ষ্য নির্ধারণ ও...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। আজ বুধবার দুপুরে...

Related Articles

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল...

জামালপুরে ‘কিং সাইকো’ গ্যাংয়ের নেতা বিশাল গ্রেপ্তার

জামালপুর শহরে কিশোর গ্যাং ‘কিং সাইকো’র নেতা বিশালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার...

শ্রীপুরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক

গাজীপুরের শ্রীপুরে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর...

;