Home সাম্প্রতিক সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা
সাম্প্রতিক

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা

Share
Share

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার রাতে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির একাধিক ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আসামিরা সবাই আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) অপারেটরস ফোরামের সদস্য। অভিযোগ অনুযায়ী, বিদেশ থেকে আসা ফোন কল দেশি অপারেটরে স্থানান্তরের লাইসেন্স নেওয়ার পর তাঁরা সরকারের কাছে প্রাপ্য রাজস্ব পরিশোধ না করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

পুলিশের দেওয়া তথ্যে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আইজিডব্লিউ অপারেটরদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অল্প কিছু টাকার যন্ত্রপাতি বসিয়ে শত শত কোটি টাকা তোলার পাশাপাশি সরকারের পাওনা রাজস্ব ফাঁকি দেওয়ারও প্রমাণ পাওয়া যায়।

এর আগে চলতি বছরের ৭ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করেন, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুই হাজার কোটি টাকার বেশি অনাদায়ি রেখে হঠাৎ করেই কার্যক্রম গুটিয়ে নেয়।

তিনি জানান, আন্তর্জাতিক কল টার্মিনেশন নিয়ন্ত্রণে ২০১৩ সালে সালমান এফ রহমানের নেতৃত্বে সাতটি প্রতিষ্ঠান নিয়ে ‘আইজিডব্লিউ অপারেটরস ফোরাম’ বা আইওএফ গঠিত হয়। সেই সময় থেকেই দলীয় প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন এসব কোম্পানি বিপুল অর্থ তুলে নেওয়ার সুযোগ পায়।

বিটিআরসি জানিয়েছে, মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অডিট অনিয়ম ও অনাদায়ি অর্থ উদ্ধারে নতুন উদ্যোগ শুরু হলো বলে মনে করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;