Home জাতীয় অপরাধ সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড
অপরাধ

সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড

Share
Share

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করেছে সরকার। নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা, প্রয়োজনে উভয় দণ্ড দেওয়া যাবে।

শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর আওতায় বিশেষভাবে অনলাইনভিত্তিক জুয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সাইবার স্পেসে প্রতারণা ও জালিয়াতি দেশের সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। বিশেষ করে অনলাইন বেটিং, ক্যাসিনো সাইট ও অ্যাপভিত্তিক জুয়ার মাধ্যমে বিপুল অর্থ দেশ থেকে পাচার হচ্ছে। এ কারণে আইন প্রয়োগকারী সংস্থাকে সক্রিয় করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধ করলে শুধু অপরাধী নয়, অপরাধে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বিচারের আওতায় আনা হবে। প্রয়োজনে বিদেশি সার্ভারভিত্তিক জুয়া ও প্রতারণার সাইট বন্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, নতুন আইনের কার্যকর প্রয়োগ হলে সাইবার জগতের জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

;