Home আন্তর্জাতিক ভারতে মাটিচাপা দেওয়া কন্যাশিশুর জীবন সংকটাপন্ন
আন্তর্জাতিক

ভারতে মাটিচাপা দেওয়া কন্যাশিশুর জীবন সংকটাপন্ন

Share
Share

ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় মাটিচাপা অবস্থায় জীবিত উদ্ধার হওয়া ২০ দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুর অবস্থা এখনো সংকটাপন্ন। স্থানীয় এক রাখাল ছাগল চরানোর সময় কান্নার শব্দ শুনে ঘটনাটি টের পান। তিনি দেখতে পান, কাদামাটির ভেতর থেকে একটি ছোট্ট হাত বেরিয়ে আছে। পরে পুলিশ এসে শিশুটিকে মাটি খুঁড়ে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

শিশুটিকে শাহজাহানপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের অধ্যক্ষ রাজেশ কুমার জানিয়েছেন, শিশুটিকে আনার সময় তার পুরো শরীর কাদা মাখানো ছিল। মুখ ও নাক কাদা দিয়ে ভর্তি হওয়ায় শ্বাস নিতে পারছিল না। শরীরে অক্সিজেনের ঘাটতি ছিল, এমনকি কীটপতঙ্গ ও প্রাণীর কামড়ের দাগও পাওয়া গেছে। প্রথম ২৪ ঘণ্টায় কিছুটা উন্নতি হলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে এবং শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

চিকিৎসকরা বলছেন, শিশুটিকে খুব অল্প সময়ের মধ্যে মাটিচাপা থেকে উদ্ধার করা হয়েছিল, তাই বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে প্লাস্টিক সার্জনসহ বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল সংক্রমণ নিয়ন্ত্রণ ও শারীরিক জটিলতা সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। রাজেশ কুমারের ভাষায়, “অবস্থা গুরুতর হলেও শিশুটিকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চলছে।”

পুলিশ এখনো শিশুটির মা–বাবাকে শনাক্ত করতে পারেনি। এ বিষয়ে রাজ্যের শিশুবিষয়ক তথ্য সহায়তাকেন্দ্রকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কন্যাশিশু হওয়ায় তাঁকে বাঁচতে না দিয়ে এভাবে ফেলে দেওয়া হয়েছে। ভারতে দীর্ঘদিন ধরেই ছেলে সন্তানকে অগ্রাধিকার দেওয়া হয়, আর্থিক ও সামাজিক কারণে কন্যাশিশুকে অনেক ক্ষেত্রে বোঝা মনে করা হয়।

এর আগেও এমন ঘটনা ঘটেছে ভারতে। ২০১৯ সালে একই রাজ্যে এক অপরিণত নবজাতককে মাটির পাত্রে জীবিত অবস্থায় পুঁতে রাখা হয়েছিল। কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসার পর সে সুস্থ হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনা আবারও ভারতের গভীর সামাজিক বৈষম্য ও কন্যাশিশুর প্রতি অবহেলার নির্মম বাস্তবতা সামনে নিয়ে এসেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...

ইসরায়েলের এফ-৩৫ এর ককপিট ভিডিও ঘিরে নতুন উত্তেজনা

ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট থেকে ধারণ...