Home আন্তর্জাতিক ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
আন্তর্জাতিক

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

Share
Share

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে মাত্র ৭ শতাংশ পাকিস্তানি ভারতকে ইতিবাচকভাবে দেখেন।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে বিশ্বের ৩৬টি দেশের মানুষের ভারত সম্পর্কে মনোভাব উঠে এসেছে। জরিপে ভারত ও পাকিস্তানের পারস্পরিক বৈরিতার বিষয়টিও উঠে এসেছে। এতে দেখা গেছে, পাকিস্তানিদের কাছে ভারত সবচেয়ে অপছন্দের দেশগুলোর একটি। একইভাবে ভারতীয়দের কাছেও পাকিস্তানের প্রতি নেতিবাচক মনোভাব প্রবল।

৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়।

জরিপ অনুযায়ী, বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাবও আগের তুলনায় কমেছে। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখতেন। বর্তমানে এ হার কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশীয় পয়েন্ট কমেছে।

ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় ভারতের প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখা গেছে। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে ১১ শতাংশের মনোভাব নেতিবাচক।

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের মধ্যেও ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেশি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ১৮ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, আর ৫৬ শতাংশের মনোভাব নেতিবাচক। এ বিষয়ে ২৫ শতাংশ কোনো মতামত দেননি।

অন্যদিকে ইসরায়েলে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব তুলনামূলক বেশি। দেশটির ৬০ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, আর ২৯ শতাংশের মনোভাব নেতিবাচক।

ভারতের প্রতি ইতিবাচক মনোভাবের দিক থেকে শ্রীলঙ্কার পাশাপাশি কেনিয়া ও যুক্তরাজ্যও এগিয়ে রয়েছে। এসব দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। জার্মানি, ইতালি, সুইডেন, জাপান ও থাইল্যান্ডেও ভারতের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব পাওয়া গেছে।

তবে কিছু দেশে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেড়েছে। তুরস্ক ও নাইজেরিয়ায় ভারতকে অপছন্দ করার হার আগের তুলনায় প্রায় ১০ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। একই ধরনের প্রবণতা দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেও।

সূত্র: পিউ রিসার্চ সেন্টার

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক...

মিরপুরে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একটি পুলিশি...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;