Home জাতীয় তালেবানের আমন্ত্রণে কাবুল সফরে মামুনুল হকসহ সাত আলেম
জাতীয়

তালেবানের আমন্ত্রণে কাবুল সফরে মামুনুল হকসহ সাত আলেম

Share
Share


ইমারাত এ ইসলামিয়ার আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের সাতজন শীর্ষ আলেম। বুধবার সকালে তাঁরা রাজধানী কাবুলে পৌঁছান। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
প্রতিনিধিদলে মাওলানা মামুনুল হকের সঙ্গে আছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
বাংলাদেশ খেলাফত মজলিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরে দুই দেশের আলেমদের সম্পর্কোন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি মানবাধিকার ও নারী অধিকার ইস্যুতে পশ্চিমা মহলের সমালোচনার প্রেক্ষাপটে আফগানিস্তানের বাস্তব পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবেন প্রতিনিধিরা।
প্রতিনিধিদল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করারও পরিকল্পনা করেছে। এর আগে ১৪ সেপ্টেম্বর তাঁরা ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে কাবুলে পৌঁছান। সফর শেষে মামুনুল হকের মধ্য এশিয়ার আরও কিছু দেশে যাওয়ার কথা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির জন্য আদালতে নেওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় ভ্যানে থাকা সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...

৭ বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, মূল ফটকের নাম এম এ জি ওসমানী

মহান মুক্তিযুদ্ধের অবিনাশী স্মৃতি এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। সংসদের বিভিন্ন দর্শক গ্যালারিগুলোর নাম...

Related Articles

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...

প্যারোলে মেলেনি মুক্তি, কারাফটকে বাবাকে শেষ দেখা দেখলেন ছাত্রলীগ নেতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ দেখতে প্যারোলে মুক্তি...

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই...