Home জীবনযাপন বডি স্প্রে নাকি পারফিউম, কোনটা কখন ব্যবহার করবেন
জীবনযাপন

বডি স্প্রে নাকি পারফিউম, কোনটা কখন ব্যবহার করবেন

Share
Share

কৈশোরে বা স্কুল–কলেজে ওঠার সময় অনেকেই প্রথম সুগন্ধির অভিজ্ঞতা পান বডি স্প্রের মাধ্যমে। পরে পারফিউমকে ধরা হয় আরও পরিশীলিত বিকল্প হিসেবে। অনেকে মনে করেন, বডি স্প্রে কেবল তরুণদের জন্য, আর পারফিউম বড়দের জন্য। তবে বিষয়টি এতটা সরল নয়। দুটির প্রধান পার্থক্য হলো সুগন্ধি তেলের ঘনত্বে।

বডি স্প্রে হালকা, এতে তেলের পরিমাণ প্রায় ৩ শতাংশ, বাকিটা পানি ও অ্যালকোহল। ফলে এর সুগন্ধ দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। প্রতিদিনের ব্যবহারের জন্যই এটি উপযোগী। কাপড়ে স্প্রে করলে স্থায়িত্ব বাড়ে, তবে সূক্ষ্ম কাপড়ে দাগ পড়তে পারে।

অন্যদিকে পারফিউমে সুগন্ধি তেলের ঘনত্ব ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হয়। তাই এর ঘ্রাণ ৬ থেকে ১২ ঘণ্টা বা তার চেয়েও বেশি স্থায়ী হয়। বিশেষ অনুষ্ঠান বা দীর্ঘ সময় বাইরে থাকার জন্য এটি আদর্শ। তবে অল্প পরিমাণে কবজি, গলা বা কানের পেছনে ব্যবহার করলেই যথেষ্ট। দামও তুলনামূলক বেশি।

দুটি একসঙ্গে ব্যবহারও সম্ভব, যাকে বলা হয় ফ্রেগ্রান্স লেয়ারিং। প্রথমে শরীরে বডি স্প্রে ব্যবহার করলে এটি ভিত্তি তৈরি করে, তার ওপর পালস পয়েন্টে পারফিউম দিলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয়। একই ধরনের ঘ্রাণ বেছে নিলে মিশ্রণ আরও আকর্ষণীয় হয়।

শেষ পর্যন্ত পছন্দ নির্ভর করছে প্রয়োজন, বাজেট ও উপলক্ষের ওপর। প্রতিদিনের জন্য হালকা বিকল্প চাইলে বডি স্প্রে, আর বিশেষ অনুষ্ঠান বা বাড়তি পরিশীলিত অনুভূতির জন্য পারফিউমই যথাযথ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...

আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দলে ইতিহাস গড়লেন হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোস

  আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...

Related Articles

জেনে নিন ধনে পাতা নিয়মিত খাওয়ার উপকারিতা

  ধনেপাতা খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে বহুল ব্যবহৃত একটি ভেষজ। এতে...

রন্ধনশিল্পের দক্ষতা প্রদর্শনের বড় ক্ষেত্র রেস্টুরেন্ট ব্যবসা: লুবানা ইয়াসমিন শম্পা

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, রন্ধনশিল্পে সিলেটের...

না ফেরার দেশে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। টানা ১০ দিন লাইফ সাপোর্টে...

রক্তচাপ নিয়ন্ত্রণে বয়সভেদে প্রতিদিন কত হাঁটা প্রয়োজন

রক্তচাপ কমাতে হাঁটা খুব কার্যকর, কিন্তু বয়স অনুযায়ী সময় ও তীব্রতা আলাদা...