Home আঞ্চলিক ১০ টাকায় ইলিশ বিতরণ, ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়লেন ‘এমপি প্রার্থী’
আঞ্চলিক

১০ টাকায় ইলিশ বিতরণ, ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়লেন ‘এমপি প্রার্থী’

Share
Share

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করেন তিনি। তবে প্রত্যাশার তুলনায় কয়েকগুণ বেশি মানুষ ভিড় করায় বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত মাছ শেষ হয়ে গেলে ক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে মাফ চেয়ে কোনোরকমে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে রায়হান জামিল এলাকায় পোস্টার সাঁটিয়ে ঘোষণা দেন, মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়া হবে। ঘোষণার পরদিন সকাল থেকে বিদ্যালয় মাঠে দুই সহস্রাধিক মানুষ ভিড় জমান। কিন্তু তিনি মাত্র ৬০০টি ইলিশ নিয়ে আসায় বিতরণ শুরুর পরপরই মাছ ফুরিয়ে যায়। তখন বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে উত্তেজনা সৃষ্টি করেন।

এ সময় রায়হান জামিল ভাসানচর ইউনিয়ন এলাকায় গেলে তাঁর গাড়ি ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে আত্মরক্ষা করেন। মাছ নিতে এসে না পাওয়া অনেকেই বলেন, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও তাঁদের হাতে ইলিশ ওঠেনি, উল্টো ধাক্কাধাক্কি ও মারামারি হয়েছে।

৩৬ বছর বয়সী রায়হান জামিল চরভদ্রাসনের এমপিডাঙ্গা গ্রামের বাসিন্দা হলেও বেশ কয়েক বছর ধরে ঢাকায় ব্যবসা করেন। তিনি জানান, দেশের দামি মাছ ইলিশ সাধারণ মানুষের নাগালে আনতে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ভিড় সামলাতে না পারায় সবার কাছে দুঃখপ্রকাশ করে ফিরে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, তিনি আগেই আয়োজককে সতর্ক করেছিলেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাজুড়ে এ ঘটনার পর থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...