Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

Share
Share

কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরূপদহ পালপাড়ার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্গাপূজার আগে এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে পোড়াদহ ইউনিয়নের রক্ষাকালী মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মন্দিরের সিসি ক্যামেরার তারও ছিঁড়ে ফেলে।

ঘটনার পর রাতেই কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। দুর্গাপূজা উপলক্ষে মাটির কাজ শেষ হয়ে সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লোডশেডিং ও বৃষ্টির সুযোগে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে। তিনি বলেন, “আমরা এসে দেখি কার্তিক-সরস্বতীসহ একাধিক প্রতিমা ভাঙা। সামনে দুর্গাপূজা, এ ঘটনা আমাদের জন্য বড় আঘাত।”

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে। তিনি জানান, “সেখানে সিসি ক্যামেরা ছিল, সেটিও নষ্ট করে দেওয়া হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, মন্দির কমিটি তা নির্দিষ্টভাবে বলতে পারছে না।”

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, “রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।” স্থানীয়রা জানিয়েছেন, দুর্গাপূজার এক মাসেরও কম সময় আগে এ ধরনের ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ...