Home জাতীয় অপরাধ ‘ধর্ষণের পর’ হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে
অপরাধ

‘ধর্ষণের পর’ হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে

Share
Share

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে আসামি মো. মোবারক হোসেন। আদালতে ঘাতক মোবারকের দেওয়া জবানবন্দির রেকর্ডপত্র হাতে পেয়ে রোববার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ঘাতক মোবারক হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, মোবারক হোসেন সুমাইয়াকে হত্যার আগে ধর্ষণ করেন। ঘটনাটি দেখে ফেলেন সুমাইয়ার মা তাহমিনা বেগম ফাতেমা। তাই প্রথমে তিনি সুমাইয়ার মাকে বালিশ-চাপা দিয়ে হত্যা করেন। এরপর সুমাইয়ার কাছে আবার যান মোবারক। তখন সুমাইয়া বাঁধা দিলে তাকে তিনি গলাটিপে হত্যা করেন। ঘাতক মোবারক আদালতে মা-মেয়েকে হত্যার বর্ণনা দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ষণের বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বাসা থেকে উদ্ধার হওয়া কাপড়-চোপড়, বিছানার চাদরসহ যাবতীয় বিষয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে। গ্রেপ্তারের পর মোবারক দুই জনকে (মা-মেয়ে) হত্যার দায় স্বীকার করে গত ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলী আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন এসে পৌঁছালে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করবে। সুমাইয়া ও তার মাকে হত্যার ঘটনায় মোবারক হোসেন একমাত্র আসামি, এ ঘটনায় অন্য কেউ জড়িত নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় নিজ ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মা তাহমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওইদিন রাতে পালিয়ে যাওয়ার সময় নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে পুলিশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে অংশ নিতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা...

Related Articles

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...