Home জাতীয় অপরাধ সিলেটে সাদাপাথর লুট মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়বিএনপিরাজনীতি

সিলেটে সাদাপাথর লুট মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

Share
Share

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির (পদ স্থগিত) সভাপতি সাহাব উদ্দিনকে সিলেটে বহুল আলোচিত পাথর লুট মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে আটক করা হয়। র‍্যাব সূত্র জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়েছে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর দেশের নানা জায়গায় সমালোচনার ঝড় ওঠে।

র‍্যাব বিশেষ গোয়েন্দা অভিযান চালিয়ে অবৈধ পাথর উত্তোলনে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সাদাপাথরের অবৈধ উত্তোলন দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে পরিবেশ ও আইনশৃঙ্খলার জন্য সমস্যার সৃষ্টি করছে। স্থানীয় প্রশাসন এবং র‍্যাব এই ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান চালিয়ে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ

গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই আদালত চত্বরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা...

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

  সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি। নারী দলের সাবেক...

Related Articles

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ...

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

;