Home আন্তর্জাতিক পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সৈন্য ও ১৩ জঙ্গি নিহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সৈন্য ও ১৩ জঙ্গি নিহত

Share
Share

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের তীব্র হামলায় অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ১৩ জঙ্গি প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

শনিবার ভোরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী এক প্রত্যন্ত এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর গাড়িবহর লক্ষ্য করে তালেবান জঙ্গিরা হামলা চালায়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িবহরে থাকা সৈন্যরা আফগান সীমান্তের কাছে নিরাপত্তা অভিযান পরিচালনার পথে ছিলেন।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র গোলাগুলির পর সংঘর্ষে অন্তত ১২ সৈন্য ও ১৩ জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তানি তালেবান (TTP) হামলার দায় স্বীকার করেছে এবং সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করার দাবি করেছে। ইসলামাবাদ জানিয়েছে, এই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত। স্থানীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে উড়োজাহাজ টহল দিয়েছে। সাধারণত এই এলাকায় সেনাবাহিনীর গাড়িবহর চলাচলের আগে কারফিউ জারি করা হয়।

ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তান থেকে পাকিস্তানি তালেবানকে আশ্রয় দেওয়া হচ্ছে। তবে আফগান তালেবান ও ভারত উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ২০২১ সাল থেকে পাকিস্তানি তালেবান দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, আফগান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার করবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

ইমরান খানের তিন বোনই আটক, পাকিস্তানে চরম উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের পরিবার ও শীর্ষ...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া...

‘মানুষ বাষ্পীভূত’ করার মতো ভয়ংকর বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ শক্তিশালী ও...

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

;