Home আন্তর্জাতিক আজ  ১০ সেপ্টেম্বর, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
আন্তর্জাতিকইতিহাসের পাতাজাতীয়

আজ  ১০ সেপ্টেম্বর, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

Share
Share

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে ইতিহাসে রূপ নেয়। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

আজ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ ইং। ২৭ ভাদ্র, ১৪৩২ বাংলা। ১৭ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৪তম (অধিবর্ষে ২৫৫তম) দিন। বছর শেষ হতে আরো ১১১ দিন বাকি রয়েছে।

প্রিয় পাঠক, এবার চলুন দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।
ঘটনাবলি
১৩০৪ – তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল মনোনীত হন।
১৮৫৩ – প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।
১৮৭৫ – সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।
১৮৯৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন।
১৮৯৫ – বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।
১৯০৯ – ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।
১৯২৬ – কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৮ – নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।
১৯৭০ – আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
১৯৭৩ – চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।
২০০১ – মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুইটি ও পেন্টাগনে ১টি উগ্রবাদীর সালাফিবাদ জঙ্গি সংগঠন – আল কায়েদা সন্ত্রাসী বিমান হামলায় আঘাত করে এবং ৩০০০ এর অধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। এছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেন্সিল্‌ভেনিয়ায় ভূপাতিত হয়।
২০০৭ – প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।
২০১৫ – ‎মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।
জন্ম
১৮৪৯ – উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৬২ – ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোটো গল্পকার।
১৮৭৭ – জেমস জিন্স, ৩/৩৩ প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখক।
১৮৮৫ – ডেভিড হারবার্ট লরেন্স, ইংরেজ সাহিত্যিক।
১৮৯৫ – বিনোবা ভাবে , ভারতে অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক।
১৯০৭ – সুফি মোতাহার হোসেন, বাংলাদেশি কবি।
১৯০৮ – বিনয় বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।
১৯১১ – লালা অমরনাথ, ভারতীয় ক্রিকেটার।
১৯২৪ – তাপস সেন , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী।
১৯৫০ – শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশি চিত্রশিল্পী।
১৯৫৩ – শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক।
১৯৬৯ – কনক চাঁপা, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
১৯৭০ – কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লোকসংগীত শিল্পী ও লোকসংগীত গবেষক।
মৃত্যু
১৮২৩ – ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ।
১৯৪৮ – মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও প্রধান মুসলিম নেতা।
১৯৫৮ – রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।
১৯৭১ – নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক।
১৯৮৭ – মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি।
১৯৮৭ – মণিকুন্তলা সেন, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...