Home বিনোদন ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস
বিনোদন

ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস

Share
Share

 

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তির আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। এর মধ্যেই ইনস্টাগ্রাম থেকে সব ছবি, বায়ো এবং প্রোফাইল ছবি সরিয়ে দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

বর্তমান ফুটবলে অনেক খেলোয়াড় ব্যক্তিগত বা পেশাগত কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নতুনভাবে সাজান। তবে এমন পদক্ষেপ অনেক সময় সম্ভাব্য দলবদলের ইঙ্গিত হিসেবেও দেখা হয়। ভিনিসিয়ুসের এই সিদ্ধান্ত নিয়েও সমর্থকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে দলে রাখতে বছরে প্রায় ১ কোটি ৮৫ লাখ পাউন্ড বেতনের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী বছরের জুনে শেষ হবে তাঁর বর্তমান চুক্তি। গত বছরের জানুয়ারি থেকে দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের আলোচনা চলছে।

বুধবার রাতে ভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। প্রায় ৬ কোটি ৪০ লাখ অনুসারীর এই অ্যাকাউন্টে এখন কোনো ছবি, বায়ো বা প্রোফাইল ছবি নেই। রিয়ালের জার্সিতে খেলা, অনুশীলন ও ব্যক্তিগত মুহূর্তের সব ছবিও সরিয়ে ফেলেছেন তিনি।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখছে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে গেলে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে ক্লাবটি।

সম্প্রতি দলবদল নিয়ে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেন, আগামী কয়েক সপ্তাহে দলে কিছু পরিবর্তন হতে পারে। দলকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় জায়গাগুলোতে নতুন খেলোয়াড় যোগ করার পরিকল্পনা রয়েছে।

সব গুঞ্জনের মধ্যেই ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের প্রাক্-মৌসুম প্রস্তুতিতে যোগ দিয়েছেন এবং অনুশীলন চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি নতুন চুক্তিতে রিয়ালেই থাকবেন, নাকি অন্য কোনো ক্লাবে যোগ দেবেন—এখন সেটিই দেখার অপেক্ষা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি কারেন্টজালসহ গ্রেপ্তার ১

  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি অবৈধ কারেন্টজালসহ মো. জামিল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের...

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয়...

Related Articles

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

কুকুরের উপদ্রব নিয়ে কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো বেওয়ারিশ কুকুর

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনা...

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

ছোটপর্দার আলোচিত অভিনেতাদের একজন সাইদুর রহমান পাভেল। ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো...

ভেনিস উৎসবে গাজা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’র পুরষ্কার জয়: নির্মাতাদের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’...

;