ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহু মোদিকে ফোন করেন। এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে মতবিনিময় করেন।
বিবৃতিতে বলা হয়, দুই নেতা ভারত–ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন মোদি ও নেতানিয়াহু।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এ ফোনালাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানালেও আলোচনার বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
Leave a comment