Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় জনরোষে মন্ত্রিসভায় বড় রদবদল, বরখাস্ত ৫ মন্ত্রী
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জনরোষে মন্ত্রিসভায় বড় রদবদল, বরখাস্ত ৫ মন্ত্রী

Share
Share

দেশজুড়ে বিক্ষোভ আর জনঅসন্তোষের মুখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুনিয়ান্তো মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন। সোমবার এক ঘোষণায় তিনি সরকারের পাঁচজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে বরখাস্ত করেন।

সবচেয়ে আলোচিত নাম- অর্থমন্ত্রী শ্রী মুল্যানি ইন্দ্রাবতী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্বাহী পরিচালক এবং বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই অর্থনীতিবিদ ২০১৬ সাল থেকে মন্ত্রিসভায় ছিলেন। এ ছাড়া বরখাস্ত হয়েছেন রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী বুদি গুণাওয়ান, সমবায় মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী এবং অভিবাসী শ্রমিক সুরক্ষা মন্ত্রী।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইন্দোনেশিয়ার বীমা করপোরেশনের চেয়ারম্যান যুধি সাদেওয়া। দায়িত্ব নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “গত দুই প্রশাসনে আর্থিক খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করব।”

২৮ কোটি ৫০ লাখ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এখন তীব্র অর্থনৈতিক চাপে রয়েছে। এর মধ্যে সরকারের প্রতিনিধিদের জন্য মাসিক ৫ কোটি রুপিয়া (প্রায় ৩ হাজার ২০০ মার্কিন ডলার) আবাসন ভাতা অনুমোদনের খবর জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। এই ভাতা রাজধানী জাকার্তায় ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ এবং গ্রামীণ এলাকায় আরও বেশি।

গত আগস্টের শেষ দিকে এ তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই বিক্ষোভ শুরু হয়, যা কয়েক দিনের মধ্যে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংস্থা দ্য ইন্ডিপেনডেন্ট ন্যাশনাল জানিয়েছে, টানা পাঁচ দিনের বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতের সংখ্যা ৭।

সবচেয়ে তীব্র ক্ষোভ দেখা দেয় রাজধানী জাকার্তায়। সেখানে পুলিশের একটি গাড়ির ধাক্কায় এক ডেলিভারি কর্মীর মৃত্যু হলে আন্দোলন নতুন মাত্রা পায়। সহিংসতা ছড়িয়ে পড়ায় সংসদ ভবন ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তথ্যসূত্র: এপি ও আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আফগানিস্তানে কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ভয়াবহ হামলা: নিহত ৭

আফগানিস্তানের পূর্ব সীমান্তীয় প্রদেশ কুনারের প্রধান বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান বাহিনী ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত...

হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার...

Related Articles

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি...

ট্রাম্পের সামনে ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ অভিযানের ছক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের নতুন ও ভয়াবহ...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...