Home আন্তর্জাতিক নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস
আন্তর্জাতিকজাতীয়

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস

Share
Share

নেপালে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ যেন নেপালে ভ্রমণ না করেন, সেজন্যও অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়,
“নেপালের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বাংলাদেশি নাগরিককে ঘরের বাইরে না যাওয়ার এবং নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। যারা ইতোমধ্যে নেপালে অবস্থান করছেন, তারা প্রয়োজনে হোটেলেই থাকবেন।”

জরুরি যোগাযোগ নম্বর
দূতাবাস জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—
• মো. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
• সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
এর আগে সামাজিক মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে নেপালে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নেয়। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও কারফিউ জারির ঘটনা ঘটেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিবৃষ্টির...

পপুলার ডায়াগনস্টিকে অভিযান: সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

  রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বেসরকারিভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল...

Related Articles

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...

২৫ বছরের সম্পর্কের টানে কর্মীর বাড়িতে সৌদি কফিল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সৌদি আরবপ্রবাসী এক বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তাঁর সৌদি...

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক...

বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার ও তাঁর স্ত্রী

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ...