Home আন্তর্জাতিক নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া, বিক্ষোভকারীদের কিল-ঘুষি-উড়ন্ত লাথি
আন্তর্জাতিকরাজনীতি

নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া, বিক্ষোভকারীদের কিল-ঘুষি-উড়ন্ত লাথি

Share
Share

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ও দুর্নীতিবিরোধী আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর রাস্তায় দেশটির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে ধাওয়া করে মারধর করেছেন বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পাউডেল আতঙ্কে দৌড়াচ্ছেন, আর পেছনে শতাধিক বিক্ষোভকারী তাকে ধাওয়া দিচ্ছেন। হঠাৎ এক তরুণ বিক্ষোভকারী বিপরীত দিক থেকে এসে লাফিয়ে অর্থমন্ত্রীর গায়ে লাথি মারেন। তিনি ভারসাম্য হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে কিল-ঘুষিও খেতে থাকেন। তবে দ্রুত উঠে আবার দৌড়াতে থাকেন তিনি।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেও আন্দোলন থামেনি। বিক্ষোভকারীরা পুরো সরকারের পতন দাবি করছেন। এর আগে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ বিক্ষোভকারী নিহত ও শত শত মানুষ আহত হন।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র শেখর খানাল এএফপিকে জানান, কারফিউ উপেক্ষা করে শহরের বিভিন্ন স্থানে মিছিল হচ্ছে। অনেক এলাকায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনাও ঘটেছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ২৬টি সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতি বিরোধী পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন তরুণ প্রজন্ম। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীরা। প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া এবং অর্থমন্ত্রীর ওপর হামলার ঘটনা প্রমাণ করছে, বিক্ষোভ এখন আর কেবল রাজনৈতিক চাপ নয়, বরং জনরোষে পরিণত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে...

Related Articles

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি...

ট্রাম্পের সামনে ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ অভিযানের ছক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের নতুন ও ভয়াবহ...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই...