Home আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে বিক্ষোভ, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী ওলি
আন্তর্জাতিকরাজনীতি

সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে বিক্ষোভ, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী ওলি

Share
Share

সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার বিকেলে তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা গ্রহণ করা হয়েছে বলে দেশটির প্রশাসন নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে ওলি লিখেছেন— “মাননীয় প্রেসিডেন্ট, নেপালের সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই সংবিধানের ৭৭ (১)(ক) অনুচ্ছেদ অনুসারে আমি আজ (৯ সেপ্টেম্বর) থেকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি।”

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক মাধ্যম বন্ধ করার সরকারি সিদ্ধান্তের পর থেকেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সোমবার (৮ সেপ্টেম্বর) শান্তিপূর্ণভাবে শুরু হলেও আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয়।
রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে কারফিউ জারি করা হয় পুরো রাজধানীতে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তার স্বার্থে নেপাল সেনাবাহিনী হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করে।

টানা দুই দিনের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। হতাহতের দায় নিয়ে পদত্যাগ করেন বেশ কয়েকজন মন্ত্রী। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ওলি-ও চাপের মুখে পদত্যাগে বাধ্য হলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিবৃষ্টির...

পপুলার ডায়াগনস্টিকে অভিযান: সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

  রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বেসরকারিভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল...

Related Articles

‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন গকসুর এজিএস শোভোন

‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্যে নিজের অবস্থান...

জেন–জি ভোটারদের টানতে ইনস্টাগ্রাম রিলে ভরসা মোদি–বিজেপির

চাকরি ও শিক্ষার সুযোগের সংকট নিয়ে ভারতের তরুণদের ক্ষোভ রাজপথে গড়ানোর পর...

পাকিস্তানে বিদেশি সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ, স্বাধীন গণমাধ্যম নিয়ে উদ্বেগ

দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। একই...

চোর বলে সম্বোধনের জেরে ব্রাজিল-আর্জেন্টিনা কূটনৈতিক সম্পর্কে ফাটল

  আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর মন্তব্যকে কেন্দ্র করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের...