Home আন্তর্জাতিক নেপালের ত্রিভুবন বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল, দেশে ফেরা অনিশ্চিত বাংলাদেশ ফুটবল দলের
আন্তর্জাতিকজাতীয়

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল, দেশে ফেরা অনিশ্চিত বাংলাদেশ ফুটবল দলের

Share
Share

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। তরুণদের বিক্ষোভ ও সহিংসতায় অচল হয়ে পড়েছে কাঠমান্ডু, বন্ধ রয়েছে স্বাভাবিক বিমান চলাচলও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৩৭২ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল জাতীয় দলের। তবে নেপালের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে যাত্রা স্থগিত করতে হয়েছে।

কাঠমান্ডুতে অবস্থানরত বাফুফে নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন বলেন, “আমি দলের সঙ্গে আছি, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। আশেপাশে বিক্ষোভ চলছে, কাছেই একটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ফুটবলাররা কেউ হোটেলের বাইরে যেতে পারেনি।”
বাফুফে জানিয়েছে, গতকালই কন্টিনজেন্টের ৩২ সদস্যের টিকিট পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আজ সকালে রি-শিডিউল ফি পরিশোধের পর নতুন ফ্লাইটও নিশ্চিত করা হয়েছিল। তবে বিকেল নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।

এদিকে বিক্ষোভ ও সহিংসতার কারণে গতকাল বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচও স্থগিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আনফা জানিয়েছিল, “দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৯ সেপ্টেম্বরের ম্যাচ স্থগিত করা হলো। সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত।” এর আগে ৩ সেপ্টেম্বর নেপালে পৌঁছে দুটি প্রীতি ম্যাচ খেলার সূচি ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ আর অনুষ্ঠিত হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিবৃষ্টির...

পপুলার ডায়াগনস্টিকে অভিযান: সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

  রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বেসরকারিভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল...

Related Articles

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...

২৫ বছরের সম্পর্কের টানে কর্মীর বাড়িতে সৌদি কফিল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সৌদি আরবপ্রবাসী এক বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তাঁর সৌদি...

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক...

বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার ও তাঁর স্ত্রী

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ...