Home বিনোদন চলচ্চিত্র নিজের ফুসফুসের সর্বশেষ অবস্থা জানালেন অভিনেতা আরশ খান
চলচ্চিত্রজাতীয়টেলিফিল্মনাটকবিনোদন

নিজের ফুসফুসের সর্বশেষ অবস্থা জানালেন অভিনেতা আরশ খান

Share
Share

ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক স্ট্যাটাস দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা আরশ খান। সেই পোস্টে তিনি নিজের ফুসফুসের অবস্থা নিয়ে উদ্বেগজনক মন্তব্য করায় ভক্তরা বিচলিত হয়ে পড়েন। এবার নতুন এক স্ট্যাটাসে নিজের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেতা।

ভক্তদের উদ্দেশে আশ্বস্ত বার্তা-
সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আরশ খান লেখেন— “আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করার জন্য দেওয়া পোস্টের কারণে যারা আমাকে ICU পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, এমনটা করবেন না। আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস সবই ভালো আছে। ইনশাআল্লাহ, জোর করে না নিয়ে গেলে আমি এখনই পৃথিবী ছাড়ছি না।”

পোস্টের শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে লেখেন, “আমার আগের নম্বরই আছে। ছাপানোর আগে কোনো তথ্য জানতে চাইলে কল করুন, টেক্সট করুন, ভিডিওকলও করতে পারেন। বাঁচতে হলে জানতে হবে।”

আগের পোস্ট ঘিরে আলোড়ন-
কিছুদিন আগে ধূমপান ও ভেপের ভয়াবহ পরিণতি উল্লেখ করে দেওয়া আরশ খানের আরেকটি স্ট্যাটাস ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি লিখেছিলেন— “স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ, আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। সিগারেট ছাড়ার জন্য ধরেছিলাম ভেপ, কিন্তু এর ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ।”
তিনি আরও সতর্ক করেন, “ধূমপায়ী ব্যক্তি যদি বড় কোনো ক্ষত ছাড়া ধূমপান ছেড়ে দেয়, তবে ফুসফুস স্বাভাবিক হতে প্রায় ৯ মাস সময় লাগে। কিন্তু ভেপের ক্ষতি স্থায়ী, এর কোনো চিকিৎসা নেই।”

আরশ খান তার পোস্টে তরুণদের উদ্দেশে বলেন, “বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। যারা সম্প্রতি ধূমপানের অভ্যাস নিতে চাইছ, তারা এ থেকে দূরে থাকো। সিগারেট ছাড়তে গিয়ে ভেপে ঝুঁকো না। এ দুটো একেবারেই এড়িয়ে চলতে হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মানিকগঞ্জে দম্পতি ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার

  মানিকগঞ্জ সদর উপজেলায় সৌদিফেরত এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের...

তিন সন্তানকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু

  সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেছেন এক ব্যক্তি। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বাবাকে উদ্ধার...

Related Articles

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর...

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স...

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

;