Home আঞ্চলিক মুসলিম বন্ধুর জানাজায় কান্না, ভাইরাল হওয়া সেই সুধীর বাবু আর নেই
আঞ্চলিকজাতীয়

মুসলিম বন্ধুর জানাজায় কান্না, ভাইরাল হওয়া সেই সুধীর বাবু আর নেই

Share
Share

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচোঁ গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র দাস (সুধীর বাবু) মারা গেছেন। মঙ্গলবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে অর্জুন চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুরে বাবার মৃত্যু হয়। একই রাতে গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী মীর হোসেন সওদাগরের জানাজায় অংশ নিয়েছিলেন সুধীর বাবু। সেই সময় গুণবতী বাজারে জানাজার ভিড়ের মাঝে পেছনে একটি গাছের গুঁড়িতে বসে তিনি চোখের জল ফেলছিলেন। ওই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
দুই ধর্মের মানুষ হলেও তাদের অকৃত্রিম বন্ধুত্বের প্রতীক হয়ে ওঠে সেই ছবি, যা ছড়িয়ে পড়েছিল সারাদেশে।

অর্জুন চন্দ্র দাস বলেন, “আমার বাবা আর মীর হোসেন চাচা ছিলেন আজীবনের বন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে খেলা, আড্ডা—সব কিছুতেই ছিলেন তারা পরস্পরের সঙ্গী। বাবার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল মীর চাচার মৃত্যু। তখন থেকেই তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন।”

গ্রামবাসীর কাছে সুধীর বাবু শুধু একজন ভালো মানুষই নন, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের...

Related Articles

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...