Home জাতীয় ১৫ বছরের আওয়ামী ‘ফ্যাসিস্ট’ শাসনে গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস হয়ে গেছে: ফখরুল
জাতীয়বিএনপিরাজনীতি

১৫ বছরের আওয়ামী ‘ফ্যাসিস্ট’ শাসনে গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস হয়ে গেছে: ফখরুল

Share
Share

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের গত ১৫ বছরের ‘ফ্যাসিস্ট’ শাসনে গণতন্ত্র ধ্বংস হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।
সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ফখরুল বলেন, “এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় দেশের প্রায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এসব পুনর্গঠনের জন্য বিএনপিকে শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণ এখন তাঁর দিকেই তাকিয়ে আছে।

মির্জা ফখরুল জানান, গত ১৫ বছরে ঠাকুরগাঁও জেলায় বিএনপির ১২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। শুধু জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন চারজন। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে ৭৫টি মামলা দায়ের করেছে, যাতে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

বক্তব্যে ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, তিনি এমন একটি দল গড়ে তুলেছিলেন, যা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে এবং জীবন দিয়েছে।
খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর এবং গত ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি মাথা নত না করে আন্দোলন চালিয়ে গেছেন, তিনি খালেদা জিয়া।”

তারেক রহমানকে ভবিষ্যতের নেতা হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের মানুষ আজ তাঁর নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধারের আশা করছে। তিনি জানান, বিএনপি ভিশন ২০৩০ এবং ৩১ দফা কর্মসূচির মাধ্যমে নতুন বাংলাদেশের পথে এগোচ্ছে, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা হবে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মির্জা ফখরুল। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।

সাত বছর আট মাস পর আয়োজিত এ সম্মেলনে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভা থেকে আগত ৮০৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সকাল থেকেই পুরো শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থী আটক, শাহবাগ থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকা থেকে এক শিক্ষার্থীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।...

ঢাবির শাহনেওয়াজ হলের সামনে গুলির ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

ঢাবির হলের সামনে গুলি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি হাজারিবাগের বাসিন্দা নাইম আহমেদ টিটোন। তবে পুরোপুরি নিশ্চিত...

Related Articles

সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপস করে জুলাই সনদে সই করেছি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্না; হাতেনাতে ধরলেন জুমারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা...

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...