Home জাতীয় এবার পূজার মেলা উপলক্ষে মদ-গাঁজার আসর বসানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়

এবার পূজার মেলা উপলক্ষে মদ-গাঁজার আসর বসানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Share
Share

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার কঠোর অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার জানিয়েছেন, এবারের পূজার মেলায় কোনোভাবেই মদ বা নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বা আসর বসতে দেওয়া হবে না।

পূজার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, পূজামণ্ডপগুলোর চারপাশে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। দিনে তিনজন, রাতে চারজন করে আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পাহারায় থাকবেন। তারা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করবেন।

উপদেষ্টা আরও জানান, পূজামণ্ডপে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তৎপর থাকবেন। নতুনভাবে চালু হওয়া ‘অ্যাপ’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে যেকোনো ঘটনা সঙ্গে সঙ্গে জানানো ও যাচাই করা যাবে।
সীমান্তবর্তী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবেন, আর দেশের ভেতরে আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এই বছর দেশজুড়ে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঢাকায় প্রতিমা বিসর্জনও শৃঙ্খলার মধ্য দিয়ে ক্রমানুসারে সম্পন্ন হবে।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “গতবারের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা আয়োজন কমিটিও কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ লাউঞ্জের ভেতরে আগুন লাগে। এ সময়...

ভাইরাল স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে...

Related Articles

আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।...

সন্তান জন্মের পর নতুন মায়ের পাতে থাকুক যেসব খাবার

সন্তান জন্মের পর মায়ের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। নবজাতকের যত্নের পাশাপাশি নিজের...

‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’

ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির ঘটনায়...

এক সপ্তাহ এগিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা, শুরু ৮ ডিসেম্বর

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি...