Home আন্তর্জাতিক নেপালে ‘জেন-জি’ বিক্ষোভকারীদের দখলে পার্লামেন্ট ভবন: নিহত ৬, কাঠমান্ডুতে কারফিউ
আন্তর্জাতিক

নেপালে ‘জেন-জি’ বিক্ষোভকারীদের দখলে পার্লামেন্ট ভবন: নিহত ৬, কাঠমান্ডুতে কারফিউ

Share
Share

নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া ‘জেন-জি আন্দোলন’ রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নিয়েছে। সোমবার রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় অবস্থিত পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা ব্যাপক তাণ্ডব চালায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সকাল ৯টার দিকে শত শত তরুণ-তরুণী মৈতিঘর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। প্রথমদিকে শান্তিপূর্ণ স্লোগান ও মিছিল চললেও পরে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনের মূল ফটক টপকে ভেতরে প্রবেশ করে। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, জলকামান এবং সরাসরি গুলি ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এসময় রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তরুণ সমাজ দীর্ঘদিন ধরে অনলাইনে ‘#NepoKids’ ও ‘#NepoBabies’ হ্যাশট্যাগে ক্ষমতাশালী পরিবারের সন্তানদের আধিপত্য, দুর্নীতি ও অযোগ্যতাকে সমালোচনা করে আসছিল। তবে সম্প্রতি সরকার ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ বিস্ফোরিত হয়ে রাস্তায় নামে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম।

‘হামি নেপাল’ নামের একটি সংগঠন প্রশাসনের অনুমতি নিয়ে আন্দোলনের ডাক দেয়। সংগঠনের চেয়ারম্যান সুধান গুরুং বলেন, “সরকারের অনিয়ম, দমননীতি ও দুর্নীতির বিরুদ্ধে এই কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বই হাতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছিল, যাতে শান্তিপূর্ণ বার্তা দেওয়া যায়। কিন্তু পুলিশি পদক্ষেপ আন্দোলনকে সহিংসতায় ঠেলে দিয়েছে।”

অবস্থা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী নামানো হয়েছে। কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে। বিশেষ করে নিউ বানেশ্বর, শীতলনিবাস (রাষ্ট্রপতির বাসভবন), লেইনচৌর (উপ-রাষ্ট্রপতির বাসভবন) এবং বালুয়াটার (প্রধানমন্ত্রীর বাসভবন) এলাকায় চলাচলে কড়া নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্দোলন কেবল প্রজন্মগত ক্ষোভ নয়, বরং নেপালের দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বলতার প্রতিফলন। দমনমূলক পদক্ষেপ আন্দোলনকে আরও দীর্ঘায়িত করতে পারে বলেও তারা সতর্ক করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শত্রুপক্ষের পদক্ষেপে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর

শত্রুপক্ষ কোনো নতুন পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস...

টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থী আটক, শাহবাগ থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকা থেকে এক শিক্ষার্থীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।...

Related Articles

এটি তাদের খুব কাছেই রয়েছে ;নতুন অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন এক অস্ত্র...

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...