Home আন্তর্জাতিক জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আন্তর্জাতিকজাতীয়

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ভালোবাসা ও সংহতির কথা উল্লেখ করে বলেন, “ফিলিস্তিনের সঙ্গে আমাদের সম্পর্ক চিরকাল অটুট থাকবে।”

তিনি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে দাবি করেন, দুই বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদন উদ্ধৃত করে তিনি জানান, গাজার প্রায় ২ হাজার ৭০০ পরিবার সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে, আর ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির অভিযোগ করেন, গাজায় খাবার প্রবেশে বাধা দেওয়ায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং হাজার হাজার মানুষ অনাহারে মারা যাচ্ছে। তার দাবি, ইসরায়েল প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা নিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। তিনি জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বশান্তিকামী দেশগুলোকে এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বোন খুন করে রোলেক্স আত্মসাৎ: নারীর যাবজ্জীবন সাজা

ন্যান্সি পেক্সটন নিজের বোনকে হত্যা করে তাঁর রোলেক্স ঘড়ি নিয়ে নেওয়ার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। লন্ডনের কেন্দ্রীয় ফৌজদারি আদালত ওল্ড বেইলি-তে বিচার...

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মিত্রদের রক্ষা করতে পারছে না: খামেনি

মোজতবা খামেনি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র-এর সামরিক ঘাঁটিগুলো তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে এসব ঘাঁটির...

Related Articles

মৌলভীবাজারে মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে।...

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ পেন্টাগনের: ট্রাম্প-মেৎর্স দ্বন্দ্বে টালমাটাল ন্যাটো জোট

দীর্ঘদিনের ঘনিষ্ঠ ন্যাটো মিত্র জার্মানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেশটি...

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি বিমান হামলা: শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই লেবাননের বিভিন্ন অঞ্চলে...

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন...