Home আঞ্চলিক ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

Share
Share

ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) এবং বাসের হেলপার মো. রফিক (৬০)। রবিউল ইসলামের বাড়ি পাবনার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি ওয়াজেদ আলীর ছেলে। আর নিহত রফিক যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস হাফেজিয়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এসময় দ্রুতগামী বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার রবিউল ইসলাম মারা যান।

পরে গুরুতর আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার রফিক মারা যান। গুরুতর আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত যাত্রীদের অনেকে অভিযোগ করেন, ট্রাকটি কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ থেমে যায়। এর ফলে চালক বাস নিয়ন্ত্রণে রাখতে না পেরে দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে মহাসড়কে চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরও বলেন, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

Related Articles

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...