Home আঞ্চলিক পটুয়াখালীর চন্দ্রদ্বীপে হাত-পা-মাথাবিহীন শিশুর মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পটুয়াখালীর চন্দ্রদ্বীপে হাত-পা-মাথাবিহীন শিশুর মরদেহ উদ্ধার

Share
Share

পটুয়াখালীর বাউফল উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে হাত-পা-মাথাবিহীন অবস্থায় অজ্ঞাত এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর ব্যারেট এলাকা থেকে কালাইয়া নৌ–ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটির হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। মরদেহের পাশেই ছিল একটি নীল রঙের প্যান্ট। নিহত শিশুর বয়স আনুমানিক সাত থেকে আট বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালাইয়া নৌ–ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সুরতহালে নিশ্চিত হওয়া গেছে এটি একটি শিশুর মরদেহ। তবে কীভাবে মরদেহটি ওই এলাকায় এসেছে তা এখনো পরিষ্কার নয়। আশপাশের থানাগুলোতে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।”

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

অজ্ঞাত শিশুর এমন মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। তারা দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...