Home আঞ্চলিক পটুয়াখালীর চন্দ্রদ্বীপে হাত-পা-মাথাবিহীন শিশুর মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পটুয়াখালীর চন্দ্রদ্বীপে হাত-পা-মাথাবিহীন শিশুর মরদেহ উদ্ধার

Share
Share

পটুয়াখালীর বাউফল উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে হাত-পা-মাথাবিহীন অবস্থায় অজ্ঞাত এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর ব্যারেট এলাকা থেকে কালাইয়া নৌ–ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটির হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। মরদেহের পাশেই ছিল একটি নীল রঙের প্যান্ট। নিহত শিশুর বয়স আনুমানিক সাত থেকে আট বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালাইয়া নৌ–ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সুরতহালে নিশ্চিত হওয়া গেছে এটি একটি শিশুর মরদেহ। তবে কীভাবে মরদেহটি ওই এলাকায় এসেছে তা এখনো পরিষ্কার নয়। আশপাশের থানাগুলোতে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।”

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

অজ্ঞাত শিশুর এমন মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। তারা দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনভর পরিবারের সঙ্গে কেনাকাটা, গভীর রাতে মাকে বার্তা: অতঃপর…

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে এসেছে তার নিখোঁজ...

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলায় আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন...

Related Articles

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং...

মাদারীপুরের ‘টিকটক কলেজে’ ১৩ জনের মধ্যে পাস করেছেন মাত্র ২ জন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটক কলেজ’ নামে সমালোচিত মাদারীপুর সদর উপজেলার মাদ্রা উচ্চ বিদ্যালয়...

;