Home জাতীয় ডাকসু নির্বাচন স্থগিতাদেশে আপিল বিভাগে নতুন মোড়, হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত
জাতীয়

ডাকসু নির্বাচন স্থগিতাদেশে আপিল বিভাগে নতুন মোড়, হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালত জানায়, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর হবে না। ফলে আপাতত ডাকসু নির্বাচনের আয়োজন ও পরিচালনায় আর কোনো আইনি বাধা থাকছে না।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির জানান, লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্টের আদেশকে সিএমপি ফাইল করেছেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে না। এর ফলে নির্বাচন, প্রচারণা ও ক্যাম্পেইনের কার্যক্রম অব্যাহত রাখতে কোনো আইনি বাধা নেই।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। স্বাধীনতার পর অনুষ্ঠিত হয়েছে মাত্র সাতটি নির্বাচন। সর্বশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়াদ ২০২৯ সালের ১০ নভেম্বর পর্যন্ত, বললেন ডা. শাহাদাত

মেয়াদ শেষ হওয়ার পরও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে বহাল থাকা নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুললেন ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, আদালত তাকে...

আফগানিস্তানে কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ভয়াবহ হামলা: নিহত ৭

আফগানিস্তানের পূর্ব সীমান্তীয় প্রদেশ কুনারের প্রধান বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান বাহিনী ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত...

Related Articles

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...

প্যারোলে মেলেনি মুক্তি, কারাফটকে বাবাকে শেষ দেখা দেখলেন ছাত্রলীগ নেতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ দেখতে প্যারোলে মুক্তি...