Home আঞ্চলিক সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Share
Share

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীর খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ইয়ামিন (৫) এবং নুসাইবা (৫)। ইয়ামিন বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে এবং নুসাইবা শাহ আলীর মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির উঠানে খেলছিল ইয়ামিন ও নুসাইবা। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুরু হয় খোঁজাখুঁজি। এর কিছুক্ষণ পর পাশের খালে ইয়ামিনের লাশ ভেসে ওঠে। আধা ঘণ্টা পর একই স্থানে পাওয়া যায় নুসাইবার লাশ।

ইয়ামিনের দাদি জাহানারা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ওরা দুইজন একসঙ্গে খেলছিল। অনেকক্ষণ দেখা না পেয়ে আমরা খুঁজতে থাকি। তারপরই খালে ভাসতে দেখি ইয়ামিনকে। কিছুক্ষণ পর নুসাইবার লাশও পাওয়া যায়।”

নিহত নুসাইবার বাবা শাহ আলী বলেন, “আমার মা খোঁজতে গিয়ে খালে লাশ ভাসতে দেখেন। ওরা সবসময় একসঙ্গে থাকত, আজও তাই হলো। দুজনেই আমাদের থেকে চিরতরে চলে গেল।”

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “খালে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা দাফন সম্পন্ন করেছেন।”

বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, শিশুদের সাঁতার শেখানো এবং বাড়ির পাশের জলাশয়গুলোর চারপাশে সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম...

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট চারজনকে আটক করেছে...

Related Articles

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন)...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...