Home আঞ্চলিক নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের করুণ মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের করুণ মৃত্যু

Share
Share

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক পাম্প থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শেহারচর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন শেহারচর এলাকার বাসিন্দা আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫০) ও তাদের মেয়ে লামিয়া আক্তার (২৪)। লামিয়া স্থানীয় সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শেহারচর এলাকায় বৃষ্টির কারণে বাড়ির পেছনে পানি জমে যায়। পানি সরাতে শনিবার সন্ধ্যায় বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহার করেন রোকসানা পারভীন ও তার মেয়ে লামিয়া। এসময় পাম্পের সংযোগ তার লিকেজ হয়ে রোকসানা বিদ্যুৎস্পৃষ্ট হন।

মাকে বাঁচাতে ছুটে গিয়ে লামিয়া তাকে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরে রোকসানার স্বামী আমির আলী স্ত্রী ও মেয়েকে বাড়ির পেছনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত প্রতিবেশীদের সহযোগিতায় তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “দুটি মরদেহ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

থানার উপপরিদর্শক (এএসআই) কাজী আবুল বাসার জানান, শেহারচর এলাকা নিচু হওয়ায় ভারী বৃষ্টির পানি টিনশেড ঘর পর্যন্ত ঢুকে পড়ে। পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প ব্যবহার করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, পাম্পের তারে বৈদ্যুতিক লিকেজ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ও অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

Related Articles

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য...

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...