Home আন্তর্জাতিক ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত
আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত

Share
Share

ইসরায়েলের বিমান হামলায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের তথাকথিত প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলায়, তিনি নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া টেলিভিশন নিশ্চিত করেছে।

ইয়েমেনের দৈনিক আদেন আল-গাদ জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন। এই হামলা ছিল হুথিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রীর একটি গোপন বৈঠকের বাইরে আলাদা একটি টার্গেট অপারেশন। ওই বৈঠকে হুথি শীর্ষ নেতা আবদুল মালিক আল-হুথি একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা ছিল বলে খবর পাওয়া গেছে। তবে সেখানকার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত এখনও স্পষ্ট নয়।

ইসরায়েলি চ্যানেল কান-এর তথ্য অনুযায়ী, আহমেদ আল-রাহাভি গত এক বছর ধরে হুথিদের তথাকথিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যদিও আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। চ্যানেল এন-১২ জানায়, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলার অনুমোদন দিতেন।

আল-জাজিরা ও আল-আরাবিয়া জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রাতভর সানায় অন্তত ১০টি বিমান হামলা চালায় । টার্গেটে ছিল হুথি সরকারের সামরিক অবকাঠামো, প্রেসিডেন্ট প্রাসাদসহ কৌশলগত স্থাপনা। হামলার নেতৃত্ব দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপদ লাইন থেকে অভিযানের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “হুথি শাসনের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সফলভাবে আঘাত হানা হয়েছে এবং পরিকল্পনামাফিক অপারেশন সম্পন্ন হয়েছে।”

এই হামলার কয়েক ঘণ্টা আগে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে দুটি ড্রোন নিক্ষেপ করে। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী (IDF) সেগুলো ভূপাতিত করতে সক্ষম হয়। এর প্রতিক্রিয়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েল পাল্টা আঘাত চালায়।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ সতর্কবার্তা দিয়ে বলেন, “যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তার হাত কেটে ফেলা হবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনা ইয়েমেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করবে। ইরান, হিজবুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক শক্তি ইসরায়েলের এই অভিযানে কীভাবে প্রতিক্রিয়া জানায়—তা এখন বৈশ্বিক পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় পৃথিবী শক্তিশালী এল নিনো বা ‘সুপার এল নিনো’ পরিস্থিতির দিকে...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...