Home জাতীয় অপরাধ ঈশ্বরদীতে ফ্যানে ঝুলছিল গৃহবধূর মরদেহ, স্বামী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ঈশ্বরদীতে ফ্যানে ঝুলছিল গৃহবধূর মরদেহ, স্বামী আটক

Share
Share

পাবনার ঈশ্বরদী উপজেলায় শারমিন আক্তার লিমা নামে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামী শাওনকে আটক করা হয়েছে।  শনিবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত লিমা ওই গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ‎ ‎

লিমার ভাই রাজন আলী বলেন, আমার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে আমাকে ফোন দিয়ে আত্মহত্যার কথা বলা হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি তার স্বামী শাওন মরদেহ খাটের ওপর নিয়ে বসে আছে।

স্থানীয়রা জানান, শাওনের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে এর আগে একাধিকবার সালিস হয়েছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা বলতে পারছি না। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের ভাষ‍্য অনুযায়ী ওই গৃহবধূ সিলিং ফ‍্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ছয় বছর আগে শাওনের সঙ্গে বিয়ে হয়েছিল লিমার। দীর্ঘদিন ধরে তাদের মধ‍্যে দাম্পত্য কলহ চলছিল।  ধারণা করা হচ্ছে এই কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

গৃহবধূর বাবার বাড়ির লোকজন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। এ ছাড়া নিহতের স্বামী শাওনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৬ বছরেই বাবাকে ছাড়িয়ে শারীরিক গড়নে, রোনালদো জুনিয়রকে নিয়ে আশাবাদী রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র ১৬ বছর বয়সেই শারীরিক গড়নে তাঁর বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর একই বয়সের তুলনায় এগিয়ে। ছেলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী...

‘না, আমি আওয়ামী লীগ করি না’, গুপ্ত আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা

সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে ‘গুপ্ত আওয়ামী লীগ’ হওয়ার অভিযোগের জবাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট...

Related Articles

ঘুমের মধ্যে স্ট্রোক রাবি শিক্ষার্থীর: জরুরি চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল...

শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে থাকা সাতক্ষীরার অরিনকে নিয়ে আলোচনা

নয়াদিল্লি থেকে প্রচারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশেষ...

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার...

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির করুণ...