Home জাতীয় অপরাধ সাভার থেকে অপহৃত দশ মাসের শিশু পনেরো ঘণ্টা পর উদ্ধার
অপরাধ

সাভার থেকে অপহৃত দশ মাসের শিশু পনেরো ঘণ্টা পর উদ্ধার

Share
Share

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে অপহৃত ১০ মাস বয়সী শিশু ইব্রাহীমকে ১৫ ঘণ্টা পর রাজধানীর আদাবর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিশেষ অভিযানে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল মতিন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শিশুর বাবা মো. রিপন পেশায় পোশাকশ্রমিক এবং মা রাহামুনা আক্তার ওরফে তিনা। তাঁরা সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। রিপনের বাসার পাশেই দুই সন্তান নিয়ে থাকতেন মতিন। বৃহস্পতিবার দুপুরে মতিন ইব্রাহীমকে কোলে নেন। একপর্যায়ে নিজের বাসায় তালা মেরে সবার অগোচরে দুই সন্তানসহ ইব্রাহীমকে নিয়ে উধাও হয়ে যান। বিকেলে তিনি রিপনের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে শিশুকে হত্যা করার হুমকি দেন।

শিশুর খোঁজ না পেয়ে বিপর্যস্ত বাবা রিপন সাভার থানায় মামলা করেন এবং র‌্যাব-৪–এর সঙ্গে যোগাযোগ করেন। র‌্যাব-৪–এর সাভার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযান শুরু হয়। তদন্তে জানা যায়, অপহরণকারীর পরিবার আমিনবাজার বেগুনবাড়ি এলাকায় বসবাস করে। সেখানে মতিনের মা-বাবা ও ভাইবোনদের পাওয়া গেলেও তাঁর অবস্থান মেলে না। পরে মতিনের এক বোনকে সহযোগিতা করতে বাধ্য করে র‌্যাব।

অবশেষে শুক্রবার রাত তিনটার দিকে রাজধানীর আদাবরে মতিনের আরেক বোনের বাসায় অভিযান চালানো হয়। সেখানে মেঝেতে নিজের দুই সন্তান ও অপহৃত ইব্রাহীমকে নিয়ে ঘুমাচ্ছিলেন মতিন। র‌্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে। পরদিন সকালে শিশুটিকে মা–বাবার কোলে ফিরিয়ে দিলে তাঁরা আবেগে কেঁদে ফেলেন।

র‌্যাব জানায়, মতিন পেশাহীন, ভবঘুরে ও চরম আর্থিক সংকটে ছিলেন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। ধারদেনা করে দিন কাটানো মতিন পরিকল্পিতভাবে শিশু ইব্রাহীমকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেন। গ্রেপ্তারের পর তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও শিশু অপহরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এমন ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যাকে পুলিশ খুঁজছে তিনি ফুল দিচ্ছেন ইউএনওকে

পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি ও তার সহযোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি...

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার দীর্ঘ মূল সেতুসহ সংযোগ সড়ক...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর...