Home জাতীয় অপরাধ কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ডা. দীপু মনি
অপরাধআইন-বিচারআওয়ামী লীগজাতীয়রাজনীতি

কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ডা. দীপু মনি

Share
Share

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কারা সূত্র জানায়, এ সময় তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন। নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর দুপুরে আবার কড়া নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হয়।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালীন নাহার জানান, জেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ফের কারাগারে আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে আসামি করা হয় এবং পরবর্তীতে রিমান্ডে নেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বড় ধরনের হামলার...

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

Related Articles

চাচি-ভাতিজার নিষিদ্ধ সম্পর্ক

রংপুরে আত্মীয়তার সম্পর্ককে ঘিরে এক নারীর দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে...

ক্রিকেটার নাসির হোসেনকে কত বছরের কারাদণ্ড দিবে আদালত?

অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে...

শেরপুরে ছাত্রলীগ নেতার জানাজায় মানুষের ঢল

শেরপুর জেলা ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজের জানাজায় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে...

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ আসামি লামিনের রিমান্ড কত দিনের?

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায়...